মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাট সুগারমিলের বর্জ্যের কারণে নওগাঁ ছোট যমুনা নদীর পানিদূষণ ও জীববৈচিত্র্য ধ্বংসের প্রতিবাদে মানববন্ধন করেছে একুশে উদ্যাপন পরিষদ নওগাঁ শাখা। গত শনিবার বিকেলে শহরের লিটন ব্রিজের মোড়ে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তব্য দেন একুশে উদ্যাপন পরিষদ নওগাঁ শাখার সভাপতি আবদুল বারী, সাবেক সাংসদ ওহিদুর রহমান, জেলা সিপিবির সভাপতি প্রদ্যুত ফৌজদার প্রমুখ।