মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লেখক অভিজিৎ রায়ের হত্যার বিচার দাবিতে নোয়াখালীতে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। গতকাল সোমবার সকালে টাউন হল মোড়ে ‘ক্ষুব্ধ নোয়াখালীবাসী’র ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। এতে রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, লেখক, ছাত্রছাত্রীরা অংশ নেন। মানববন্ধনে বক্তব্য দেন তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় সমন্বয় কমিটির জেলা শাখার আহ্বায়ক আ ন ম জাহের উদ্দিন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান, মুক্তিযোদ্ধা মিয়া মোহাম্মদ শাহজাহান, তারেকেশ্বর নান্টু, বাসদ নেতা শ্যামল কান্তি দে, সিপিবি নেতা জাফর উল্লা, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক এমদাদ হোসেন প্রমুখ।