মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য বিভাগীয় মাঠকর্মীরা পাঁচ দফা দাবি আদায়ে মানববন্ধন ও সমাবেশ করেছেন। বেলা একটা থেকে দুইটা পর্যন্ত বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়। এ সময় মাঠকর্মী অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় নেতা আবদুস সালামের সভাপতিত্বে বক্তব্য দেন শহিদুল ইসলাম, সামসুজ্জামান, রফিকুল ইসলাম, মোরশেদুজ্জামান প্রমুখ।  নিজস্ব প্রতিবেদক, রংপুর