মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের সখীপুর উপজেলার যাদবপুর ও বহুরিয়া ইউনিয়নের বাসিন্দারা গতকাল সোমবার মানববন্ধন করেছেন। বেলা ১১টার দিকে নলুয়া এলাকায় এ মানববন্ধন হয়। ওই দুই ইউনিয়ন পরিষদে (ইউপি) শিগগিরই নির্বাচন দেওয়ার দাবিতে তাঁরা এ কর্মসূচি পালন করেন। মানববন্ধন শেষে নলুয়া বাজারে যাদবপুর ইউনিয়ন পরিষদের সামনে এক সমাবেশ হয়। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ডি এম শরীফুল ইসলাম। বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শওকত শিকদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি কুতুব উদ্দিন প্রমুখ। পরে আন্দোলনকারীরা ইউএনওর কাছে স্মারকলিপি দেন। সর্বশেষ ২০০৩ সালের ৮ ফেব্রুয়ারি যাদবপুর ইউপির নির্বাচন হয়। ২০১১ সালের ৬ এপ্রিল যাদবপুর ইউনিয়নকে বিভক্ত করে বহুরিয়া নামে নতুন ইউনিয়ন ঘোষণা করে সরকার।