মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ভান্নারা এলাকায় কর্তৃপক্ষ শ্রমিক আন্দোলনের মুখে বন্ধ করে দেওয়া বি ই ইউ অ্যাপারেলস অ্যান্ড ম্যানুফ্যাকচার লিমিটেড নামক পোশাক কারখানা খোলার দাবিতে গতকাল মঙ্গলবার দুপুরে কারখানার শ্রমিকেরা মানববন্ধন করেছেন। বি ই ইউ অ্যাপারেলস অ্যান্ড ম্যানুফ্যাকচার লিমিটেড কারখানার উৎপাদন ব্যবস্থাপক মো. আনোয়ার হোসেন জানান, শ্রমিকদের আন্দোলনের মুখে নয়, পর্যাপ্ত কাজ না থাকায় শ্রম আইনের ২০ ধারামোতাবেক কারখানা বন্ধ করা হয়েছে। কাজ এলে কারখানা খুলে দেওয়া হবে।