মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে আন্তর্জাতিক যৌনকর্মী অধিকার দিবস উপলক্ষে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। এর স্লোগান ছিল ‘যৌনকর্মীদের প্রতি সহিংসতা, নির্যাতন ও উচ্ছেদ বন্ধ হোক’। গতকাল সকালে ফরিদপুর প্রেসক্লাবের সামনে মুজিব সড়কে এক ঘণ্টার এ কর্মসূচি পালন করা হয়। বেসরকারি সংস্থা হাসাব ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় পল্লি নারী উন্নয়ন সংস্থা এর আয়োজন করে।
কর্মসূচি চলাকালে বক্তব্য দেন পল্লি নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ইন্দ্রজিৎ দাস, প্রকল্প পরিচালক শাহেলা পারভীন প্রমুখ। বক্তারা যৌনকর্মীদের নির্যাতন বন্ধের দাবি জানিয়ে বলেন, সমাজের প্রতিটি নাগরিকের মতো যৌনকর্মীদের মানবাধিকারও
নিশ্চিত করতে হবে। এর জন্য সমাজের সর্বস্তরের মানুষকে আন্তরিক হতে হবে।