প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জে গতকাল বৃহস্পতিবার অবরোধ, হরতাল ও নাশকতা বন্ধের দাবিতে স্থানীয় মুক্তিযোদ্ধারা মানববন্ধন করেছেন। স্থানীয় মুক্তিযোদ্ধা কল্যাণ সমবায় সমিতি ও ১৯৭১ সালের ঘাতক দালাল নির্মূল কমিটি এ কর্মসূচির আয়োজন করে। মানববন্ধনে ইলিয়টগঞ্জ মুক্তিযোদ্ধা কল্যাণ সমবায় সমিতির সভাপতি লুৎফর রহমান, সাধারণ সম্পাদক আবদুস সাত্তার মুন্সী, সহসভাপতি নজরুল ইসলাম ভুইয়া, মুক্তিযোদ্ধা উপজেলা ডেপুটি কমান্ডার আবদুল জলিল মাস্টার, সাবেক কমান্ডার সোহরাব হোসেন প্রমুখ বক্তব্য দেন।