মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদী সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নারী সেল। গতকাল শনিবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়। রেখা চৌধুরীর সভাপতিত্বে ও উম্মে রায়হানের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন সিপিবির সভাপতিমণ্ডলীর সদস্য শাহ আলম, সিপিবির চট্টগ্রাম শাখার সভাপতি মৃণাল চৌধুরী, বাংলাদেশ মহিলা পরিষদ চট্টগ্রাম শাখার সভাপতি লতিফা কবির, উদীচী শিল্পী গোষ্ঠীর চট্টগ্রাম সংসদের সাধারণ সম্পাদক শীলা দাশগুপ্ত, নারীনেত্রী সিতারা শামীম প্রমুখ।