মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মধ্যপ্রাচ্যে ইসলামিক স্টেট (আইএস) খ্রিষ্টানদের হত্যাসহ দেশে হরতাল ও অবরোধের নামে নিরীহ মানুষ হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশন। গতকাল সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন হয়। কর্মসূচি পালনকালে সমাবেশে বক্তারা মধ্যপ্রাচ্যে নিরীহ খ্রিষ্টানদের নৃশংস হত্যাকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান। এ ছাড়া আগামী ২২ মার্চ সারা দেশের গির্জায় বিশেষ প্রার্থনা কর্মসূচির ঘোষণা করা হয়। অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন মানববন্ধনে সভাপতিত্ব করেন। বিজ্ঞপ্তি।