প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পেট্রলবোমা-নাশকতা-চাপাতি সন্ত্রাসী, সাম্রাজ্যবাদ-মৌলবাদ-জঙ্গিবাদ-সাম্প্রদায়িকতা নির্মূল ও লুটপাট-দুর্নীতি-শোষণ-বঞ্চনা-বৈষম্য প্রতিহতের দাবিতে গতকাল শনিবার বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে। সংগঠনটির মানিকগঞ্জ শাখার নেতা-কর্মীরা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ কর্মসূচি পালন করেন। গত শুক্রবার ছিল সিপিবির ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। গতকাল দুপুর ১২টার দিকে শহরের শহীদ রফিক সড়কে তাঁরা প্রতিবাদ মিছিল বের করেন। মিছিল শেষে দুপুর সাড়ে ১২টার দিকে প্রেসক্লাব চত্বরে মানববন্ধন হয়। এতে সিপিবির জেলা শাখার সভাপতি আজাহারুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সহ-সাধারণ সম্পাদক নূরুল ইসলাম প্রমুখ।