মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছোট যমুনা নদীর পানিদূষণের প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন করেছে নদী ও জলাশয় রক্ষা কমিটি নামে স্থানীয় একটি সংগঠন। শহরের লিটন ব্রিজের মোড়ে গতকাল বুধবার বেলা সাড়ে ১১টা থেকে প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধনে নেতৃত্ব দেন কমিটির সভাপতি আবদুল্লাহেল কাফি। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন সাবেক সাংসদ হুমায়ন কবীর, নদী ও জলাশয় রক্ষা কমিটি সাধারণ সম্পাদক হাসান জামান চৌধুরী, জেলা মাদকবিরোধী সামাজিক আন্দোলনের সভাপতি হাফিজার রহমান, সাধারণ সম্পাদক আতোয়ার রহমান, নওগাঁ জেলা নাগরিক পরিষদের সভাপতি এস এম আবু জাফর, আলোকিত নওগাঁর সভাপতি এমদাদ
হোসেন প্রমুখ।