মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিতকরণের দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন করেছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা। গতকাল বুধবার দুপুরে শিবালয় উপজেলায় ঢাকা-আরিচা মহাসড়কের টেপড়া এলাকায় এই কর্মসূচি পালন করা হয়। গতকাল বেলা দেড়টায় ঘণ্টাব্যাপী এই কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি। এতে শিবালয় উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে বক্তব্য দেন সমিতির জেলা শাখার সভাপতি আতিকুর রহমান, শিবালয় উপজেলা সমিতির জ্যেষ্ঠ সহসভাপতি আবদুল মালেক, সাধারণ সম্পাদক ইউনুস আলী, সহসাংগঠনিক সম্পাদক মইনুল ইসলাম প্রমুখ।