মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হরতাল-অবরোধের নামে পেট্রলবোমা হামলা, নাশকতা ও সহিংসতার প্রতিবাদে লক্ষ্মীপুরের মাদ্রাসাশিক্ষার্থী ও শিক্ষকেরা মানববন্ধন করেছেন। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে জেলার পাঁচ উপজেলার ১৯৫টি মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেয়। জেলা সদর, রায়পুর, রামগঞ্জ, রামগতি, কমলনগর ও চন্দ্রগঞ্জ এলাকায় বিভিন্ন মাদ্রাসার সামনে কর্মসূচি পালন করা হয়। লক্ষ্মীপুর শহরের আলিয়া মাদ্রাসার সামনে অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেন জেলা প্রশাসক এ কে এম টিপু সুলতান।