প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর বাজারে ব্যবসায়ী মো. জিয়ার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় দায়ের করা মামলার সঠিক তদন্ত ও সব আসামিকে অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে সমাবেশ ও মানববন্ধন করেছেন মির্জাপুর বাজারের ব্যবসায়ীরা। গত বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে মির্জাপুর বাজার চত্বরে স্থানীয় ব্যবসায়ীরা এ প্রতিবাদ কর্মসূচির আয়োজন করেন। কর্মসূচিতে ওই বাজারের দেড় শতাধিক ব্যবসায়ীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন যোগ দেন। গত শনিবার বাজারের মাংস বিক্রেতা মো. জিয়ার ওপর হামলা করা হয়। এ ঘটনায় ছয়জনকে আসামি করে থানায় মামলা হয়। প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন ইউপি চেয়ারম্যান আবদুল মোনায়েম, মির্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম নবী, শেরপুর থানা বিএনপির সাবেক সভাপতি আবদুল মান্নান, ব্যবসায়ী আবুল কালাম আজাদ প্রমুখ।