প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নির্বিঘ্নে শিক্ষা ও পরীক্ষা কার্যক্রম পরিচালনা করা এবং শিক্ষা-বিধ্বংসী সংহিসতা বন্ধের দাবিতে গতকাল শনিবার সকালে ভাওয়াল মির্জাপুর বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষক-ছাত্র-কর্মকর্তা-কর্মচারীরা ৪৫ মিনিটব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন। কলেজের পাশে ঢাকা-মির্জাপুর সড়কের দুই পাশে সকাল ১১টায় ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় কলেজের অধ্যক্ষ মো. মাহমুদুল হক ও সহকারী অধ্যাপক নূর মোহাম্মদ সংক্ষিপ্ত বক্তব্য দেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদের নেতৃত্বে একই সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা গাজীপুর অফিসের সামনে মানববন্ধন করেন।