মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনায় কুমিল্লার দাউদকান্দির গৌরীপুর মুন্সী ফজলুর রহমান সরকারি ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী আবদুল্লাহ আল মামুনের মৃত্যুর প্রতিবাদে গতকাল রোববার মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে। ওই কলেজের ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীরা এসব কর্মসূচি পালন করেন। শিক্ষার্থীরা সকাল সাড়ে নয়টায় তিতাসের শোলাকান্দি সড়ক এলাকায় মানববন্ধন শেষে বেলা সাড়ে ১১টা পর্যন্ত সড়ক অবরোধ করেন।