প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাঙামাটির নানিয়ারচর উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মিলন বিকাশ চাকমা হত্যার প্রতিবাদে তাঁর সহকর্মীরা গতকাল রোববার উপজেলা সদরে মানববন্ধন করেছেন। হত্যার বিচার দাবি করে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হরেছে। খুনিদের চিহ্নিত করে অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান, মিলন বিকাশের আহত স্ত্রী বিরলতা চাকমাকে সরকারিভাবে চিকিৎসা দেওয়াসহ বিভিন্ন দাবি জানিয়েছেন স্মারকলিপিতে। মানববন্ধনে বক্তব্য দেন মুকুল বিকাশ খীসা, প্রাজীব বড়ুয়া, তাপস চন্দ্র দাশ ও শিক্ষক পঞ্চশীল খীসা।