মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেঘনা নদীতে বালুমহাল ইজারার নামে নৌযানে চাঁদাবাজি করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ নৌযান শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন নারায়ণগঞ্জ জেলা শাখা। এ সময় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি করা হয়। গতকাল নগরের ৫ নম্বর ঘাট এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনের সভাপতি সরকার আলমগীর মাস্টার সভাপতিত্ব করেন। এতে আরও বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সবুজ শিকদার, বাংলাদেশ জাহাজি শ্রমিক ফেডারেশনের যুগ্ম সম্পাদক লিয়াকত আলী প্রমুখ। বক্তারা বলেন, মেঘনা নদীতে বালুমহাল ইজারা নিয়ে বিজয় ট্রেডার্স ও চাঁদনী ট্রেডার্সের ১০-১৫ জন সন্ত্রাসী ট্রলার নিয়ে প্রতিদিন সব নৌযানে চাঁদাবাজি করছে। কেউ প্রতিবাদ করলে সন্ত্রাসীরা তাঁদের ওপর হামলা চালিয়ে মালামাল লুট করে নিয়ে যাচ্ছে। তাঁরা এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন।