মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাগড়াছড়ি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকের বদলির আদেশ বাতিলের দাবিতে গতকাল বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেছেন ছাত্রী ও অভিভাবকেরা। সমারী চাকমা নামের এক অভিভাবক বলেন, সহকারী প্রধান শিক্ষক সুশান্ত চাকমা আগামী বছর থেকে অবসরজনিত ছুটিতে যাবেন। এই বয়সে তাঁকে বান্দরবানের দুর্গম রুমা সরকারি উচ্চবিদ্যালয়ে বদলি করা অমানবিক। মানববন্ধনে ছাত্রীদের দাবির প্রতি সংহতি জানিয়ে বক্তব্য দেন জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সাধন বিকাশ চাকমা, অভিভাবক জিমি চাকমা প্রমুখ। মানববন্ধন শেষে ছাত্রীরা জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষামন্ত্রীর কাছে স্মারকলিপি দেন। এতে সহকারী প্রধান শিক্ষকের বদলির আদেশ বাতিলের দাবি জানানো হয়।