মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারীর প্রতি সহিংসতা বন্ধ, বাল্যবিবাহ রোধ, গৃহস্থালি কাজকে জিডিপিতে অন্তর্ভুক্ত করা, সম্পত্তিসহ সব ক্ষেত্রে নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন করেছে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম নারায়ণগঞ্জ জেলা শাখা। গতকাল বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। জেসমিন আক্তারের সভাপতিত্বে বক্তব্য দেন বাসদ জেলা সমন্বয়ক নিখিল দাস, মহিলা ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শম্পা বসু, সিপিবির সভাপতি শোভা সাহা ও শ্রমজীবী মুক্তি আন্দোলনের নেত্রী রাশিদা আক্তার।