মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জে ধলেশ্বরী নদীসহ অন্যান্য জলাধার খননের দাবিতে গতকাল রোববার দুপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বিশ্ব পানি দিবস উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করে ধলেশ্বরী নদী রক্ষা কমিটি। মানিকগঞ্জ প্রেসক্লাবের সামনে এ কর্মসূচিতে বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। ধলেশ্বরী নদী রক্ষা কমিটির আহ্বায়ক আজাহারুল ইসলামের সভাপতিত্বে এতে বক্তব্য দেন কমিটির সদস্যসচিব হামিদুর রহমান, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) জেলা সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস, নারীনেত্রী রাজলক্ষ্মী চৌধুরী প্রমুখ। বক্তারা অর্থনৈতিক উন্নয়ন ও পরিবেশ-প্রতিবেশ রক্ষায় ধলেশ্বরী নদীসহ জলাধারগুলো খননের মাধ্যমে পানির অবাধ প্রবাহ নিশ্চিতের দাবি জানান।