মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী আয়নাপুর উচ্চবিদ্যালয়ে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান চলাকালে সন্ত্রাসীদের হামলা ও পাঁচ স্কুলছাত্রকে আহত করার ঘটনার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টা থেকে বেলা দেড়টা পর্যন্ত বিদ্যালয়ের সামনে আয়নাপুর-কারাগাঁও বটতলি সড়কে এ মানববন্ধন হয়। মানববন্ধন চলাকালে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাসমত আলী, কাংশা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আজিজুল হক ও সাবেক ইউপি সদস্য মো. মাজেদ আলী। তাঁরা হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের দাবি জানান। মানববন্ধনে আয়নাপুর উচ্চবিদ্যালয়, আয়নাপুর বালিকা উচ্চবিদ্যালয়, নাচনমুহুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নাচনমুহুরী ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী অংশ নেন।