প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট নগরের বন্দরবাজার এলাকার ঐতিহ্যবাহী বিপণিবিতান ‘করিমউল্লাহ মার্কেট’-এর মালিক আতাউল্লাহ সাকেরকে হত্যা ও গুম করার হুমকির প্রতিবাদে গতকাল শনিবার মানববন্ধন করেছেন ব্যবসায়ীরা। বেলা ১১টায় নগরের কোর্ট পয়েন্টে মানববন্ধনে করিমউল্লাহ মার্কেটের ব্যবসায়ীরা ছাড়াও নগরের বিভিন্ন বিপণিবিতানের ব্যবসায়ীরাও একাত্ম হন। মানববন্ধনে সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরানসহ রাজনৈতিক দলের নেতারা একাত্ম হন। করিমউল্লাহ মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি কাওছার আহমদের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে অনুষ্ঠিত সমাবেশ থেকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে হুমকিদাতাকে নিঃশর্ত ক্ষমাপ্রার্থনার আহ্বান জানানো হয়।