মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন কর্মকর্তা নাজমুল হোসেন ও তাঁর চক্রের হাত থেকে রেহাই পেতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর এলাকায় গতকাল বুধবার দুপুরে মানববন্ধন করেছে এলাকাবাসী ও ভূমিহীন পরিবার। মানববন্ধনে রেহেনা বেগম, আমিনুল ইসলামসহ ভূমিহীন ও গরিব পরিবারের লোকজন জানান, টাকা না দেওয়ায় ওই বন কর্মকর্তা তাঁদের থাকার ঘর, টয়লেট ও রাস্তা ভেঙে দিয়েছেন। এ ব্যাপারে নাজমুল হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, একটি চক্র তাঁর সম্পর্কে অপপ্রচার চালাচ্ছে।