মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্লগার ওয়াশিকুর রহমান বাবুর খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং বরগুনার তালতলীতে ১৪টি হিন্দু পরিবারের জমিজমা দখল, উচ্ছেদ ও নির্যাতনের সঙ্গে যুক্ত সন্ত্রাসীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) নারায়ণগঞ্জ জেলা শাখা। গতকাল বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। নারায়ণগঞ্জ প্রতিনিধি|