মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যবসায়ী আবুল হাশেম সিকদারের হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বাজালিয়া বাসস্ট্যান্ড ব্যবসায়ী সমিতি গতকাল রোববার সাতকানিয়ার বাজালিয়া বাসস্ট্যান্ড এলাকায় মানববন্ধন করেছে। মানববন্ধনে ‘বাবার হত্যার বিচার চাই’ লেখা প্ল্যাকার্ড হাতে নিয়ে উপস্থিত ছিল নিহত ব্যবসায়ীর ছেলে আবু সাইফ সিকদার (৫)। বক্তব্য দেন বাজালিয়া বাসস্ট্যান্ড ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দিন, নিহত ব্যবসায়ীর বড় ভাই আবু মুছা সিকদার, আবুল কাশেম সিকদার, স্থানীয় নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি আবু সৈয়দ চৌধুরী, আবদুস সাত্তার ও মোস্তাফিজুর রহমান। বাজালিয়া ইউনিয়নের মাহালিয়া এলাকায় গত ৮ জানুয়ারি প্রতিপক্ষের হামলায় আহত হন আবুল হাশেম। ১৩ জানুয়ারি তিনি মারা যান।