মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠির নলছিটিতে ভাড়ার মোটরসাইকেলের চালক রফিক হাওলাদারের হত্যাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তার ও বিচারের দাবিতে গতকাল রোববার দুপুরে মানববন্ধন হয়েছে। নলছিটি প্রেসক্লাবের সামনে এই মানববন্ধনে রফিকের স্বজন, এলাকাবাসী ও মোটরসাইকেলের চালকেরা অংশ নেন। এ সময় বক্তব্য দেন রফিকের বড় ভাই ছত্তার হাওলাদার, আইনজীবী মাহাবুব আলম প্রমুখ। বক্তারা হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দ্রুত বিচারের দাবি জানান। মানববন্ধন শেষে একটি মিছিল বের হয়। নিখোঁজের একদিন পর গত ৩১ মার্চ উপজেলার মালুহার গ্রামের স্টিল ব্রিজসংলগ্ন একটি ধানখেত থেকে রফিকের লাশ উদ্ধার করে পুলিশ।