মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জের কাশিয়ানীতে গ্রাম পুলিশ আবুল কালাম মৃধার (৫০) ‘অত্যাচার ও নির্যাতন’ থেকে রেহাই পেতে এবং তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। গতকাল সোমবার সকালে গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক ঘণ্টার এ মানববন্ধন হয়। এ সময় গ্রামবাসী অভিযোগ করেন, গ্রাম পুলিশ আবুল কালামের অত্যাচারের প্রতিবাদ করলে তিনি পুলিশ ও মামলার ভয় দেখান। অভিযোগ অস্বীকার করে আবুল কালাম বলেন, উদ্দেশ্যমূলকভাবে তাঁর বিরুদ্ধে এ অভিযোগ করা হয়েছে। কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, জমির মালিকানা নিয়ে বিরোধের জের ধরে ওই গ্রাম পুলিশের বিরুদ্ধে মানববন্ধন করা হয়।

ফরিদপুর অফিস