মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জ সদর উপজেলায় এক মাদ্রাসাছাত্রের হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষী লোকজনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল বৃহস্পতিবার মানববন্ধন হয়েছে। এলাকার কয়েকজন বাসিন্দা জানান, গত বুধবার সকালে একটি সেতুর নিচ থেকে আলহেরা জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্র মাসুম আহমদের লাশ উদ্ধার করে পুলিশ। সে এলাকালা ষোলঘর গ্রামের সুলতান মিয়ার ছেলে। মাসুমের হত্যাকারীদের শাস্তির দাবিতে শহরের ট্রাফিক পয়েন্ট এলাকায় দুপুর সাড়ে ১২টায় এই মানববন্ধন করেন ওই মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা। এতে বক্তব্য দেন আলহেরা জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ আবুল কালাম আজাদ, শিক্ষক নুরুল ইসলাম, বশির আহমদ প্রমুখ। সুনামগঞ্জ অফিস