প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘আমরা নদী ভাঙা বাস্তুহারা’ ব্যানার নিয়ে ভূমিহীন পরিবার মানববন্ধন করে ভূমি বন্দোবস্তের দাবি জানিয়েছে। গতকাল শুক্রবার সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের কালিনগর, মোহাম্মদপুর, রহমতপুর, সোনাটিলা গ্রামের মানুষ সম্মিলিতভাবে তামাবিল মহাসড়কের পাশে ওই মানববন্ধন করে। প্রায় এক ঘণ্টার মানববন্ধনে সমাবেশও হয়। ভূমিহীন পরিবারের সদস্য আবুল হোসেনের সভাপতিত্বে সমাবেশে বলা হয়, ১৯৮৮ সালে বন্যার সময় পিয়াইন নদের ভাঙনে ১ হাজার ২০০ পরিবার বাড়িঘর হারিয়ে ভূমিহীন হয়। এলাকায় সরকারি খাস জমি থাকার পরও এ পর্যন্ত এসব পরিবার কোনো জমি বরাদ্দ পায়নি। নিজস্ব প্রতিবেদক, সিলেট|