প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে হুমকি দেওয়ার প্রতিবাদে গতকাল শনিবার তাঁর নিজ এলাকা সিলেটের বিয়ানীবাজারে দুই কিলোমিটার দীর্ঘ মানববন্ধন হয়েছে। বিয়ানীবাজার পৌর শহরের প্রধান সড়কের দুই পাশে ওই মানববন্ধনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ছাড়াও এলাকাবাসী অংশ নেন। মানববন্ধন চলাকালে বিয়ানীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ দ্বারকেশ চন্দ্রনাথের সভাপতিত্বে সমাবেশ হয়। এতে সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এ কে এম গোলাম কিবরিয়া, উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান খান, বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি ইসরাইল আলী, সাধারণ সম্পাদক শমসের আলী প্রমুখ বক্তব্য দেন।