মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় চতুর্থ শ্রেণির (৯) এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। গতকাল সোমবার বওলা ইউনিয়নের সুতিয়াপাড়া বাজারে এ কর্মসূচি পালন করা হয়। স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সকালে ওই শিক্ষার্থী বাড়ির পাশের মাঠে ঘাস কাটতে গেলে ইদ্রিস আলী নামের এক ব্যক্তি তাকে ধর্ষণ করে। পরে মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে ইদ্রিস পালিয়ে যায়। এ ঘটনায় মেয়েটির মা থানায় মামলা করেছেন। থানার ওসি মাজাহারুল ইসলাম জানান, ইদ্রিস পলাতক।