মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পয়লা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নারী লাঞ্ছনার ঘটনার নিন্দা জানিয়ে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল বুধবার দুপুরে শহরের বঙ্গবন্ধু সড়কের নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে জেলা যৌন হয়রানি নির্মূলকরণ নেটওয়ার্কের উদ্যোগে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।
জেলা যৌন হয়রানি নির্মূলকরণ নেটওয়ার্কের আহ্বায়ক ও নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আবদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন জেলা যৌন হয়রানি নির্মূলকরণ নেটওয়ার্কের সদস্যসচিব গোলাম মোস্তফা, ফতুল্লা থানার কাশিপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমান, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান মরিয়ম কল্পনা রহমান প্রমুখ।