মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, জগন্নাথ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া যৌন নিপীড়নের ঘটনায় জড়িত বক্তিদের গ্রেপ্তার এবং দায়িত্বে অবহেলাকারী পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবিতে মানববন্ধন করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে নগরের ডাকবাংলো মোড়ে এ মানববন্ধনের আয়োজন করে খুলনা যৌন নিপীড়ন ও নির্যাতনবিরোধী ছাত্র-শিক্ষক-পেশাজীবী জনতা। খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক শেখ সাদি ভূঁইয়ার সভাপতিত্বে এতে বক্তব্য দেন বাংলাদেশ মাতুয়া মহাসংঘের খুলনা জেলা শাখার সভাপতি প্রশান্ত কুমার হালদার, ছাত্র মৈত্রীর খুলনা জেলা শাখার সভাপতি জাহির হোসেন মুহিব, জাতীয় মানবাধিকার ইউনিট খুলনা মহানগর শাখার সভাপতি শেখ আবদুল হামিদ প্রমুখ।