মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উচ্চমাধ্যমিক ও ডিগ্রি পরীক্ষায় দায়িত্ব পালনের সময় দেশের দুটি স্থানে দুই শিক্ষককে লাঞ্ছিত করার প্রতিবাদে গতকাল রোববার মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি খাগড়াছড়ি সরকারি কলেজ শাখা। এর আগে শিক্ষা সমিতির আহ্বানে পূর্ণদিবস কর্মবিরতি পালিত হয়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আবদুল লতিফের সভাপতিত্বে প্রতিবাদ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সমিতির কলেজ ইউনিটের সাধারণ সম্পাদক এম রাশেদুল হক, সমিতির কেন্দ্রীয় সহসভাপতি মো. শাহ আলমগীর। প্রতিবাদ সভায় বক্তারা শিক্ষকদের লাঞ্ছিত করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।