মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের আনন্দ মোহন সরকারি কলেজে ছাত্র ইউনিয়নের ৬৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিলে ছাত্রলীগের কর্মীদের হামলার প্রতিবাদে গতকাল সোমবার মানববন্ধন হয়েছে। শহরের ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত মানববন্ধন করে জেলা ছাত্র ইউনিয়ন। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রলীগ সন্ত্রাসের ‘অভয়ারণ্য’ তৈরি করেছে। অন্য ছাত্র সংগঠন গণতান্ত্রিক কোনো কর্মসূচি পালন করতে পারে না। বক্তারা ওই হামলার ঘটনার নিন্দা জানিয়ে জড়িতদের শাস্তি দাবি করেন। তাঁরা ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের মেয়র প্রার্থী আবদুল্লাহ আল ক্বাফীর ওপর হামলারও নিন্দা জানান। ছাত্রলীগের আনন্দ মোহন কলেজ শাখার সাধারণ সম্পাদক মুয়াইদ আহমেদ জানান, ছাত্র ইউনিয়নের মিছিলে কোনো ব্যানার ছিল না। এ কারণে ভুল বোঝাবুঝি হয়েছে।