প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নতুন বিদ্যুৎ-সংযোগ দেওয়ার নামে গ্রাহকের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগে সিলেটে পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর মহাব্যবস্থাপক আবুল কালামকে প্রত্যাহার করার দাবিতে গতকাল মঙ্গলবার জৈন্তাপুর উপজেলা সদরে মানববন্ধন করেছেন এলাকাবাসী। মানববন্ধন থেকে তাঁকে প্রত্যাহারের জন্য তিন দিনের সময় বেঁধে দেওয়া হয়। না হলে সিলেট-তামাবিল মহাসড়ক অবরোধ করে দাবি আদায়ে বাধ্য করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়। এ সময় এলাকাবাসীর পক্ষ থেকে প্রতিবাদ সমাবেশ হয়। হাজি কুতুব আলীর সভাপতিত্বে এতে বক্তব্য দেন জৈন্তাপুরের ১৭ পরগনার পঞ্চায়েত সমন্বয় কমিটির সদস্য আবদুল হক, জৈন্তাপুর ইউপির সদস্য মো. হানিফ প্রমুখ।