মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাদ্য নিরাপত্তা ও সার্বভৌমত্ব অর্জন এবং কৃষিপণ্যের লাভজনক মূল্য নির্ধারণে জাতীয় মূল্য কমিশন গঠনের দাবিতে চুয়াডাঙ্গায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সামনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। স্থানীয় বেসরকারি প্রতিষ্ঠান পল্লী উন্নয়ন সংস্থা (পাস) ওই মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন পাসের নির্বাহী পরিচালক ইলিয়াস হোসেন, পরিচালক কাতব আলী, সেলিম উদ্দিন খান প্রমুখ। চুয়াডাঙ্গা প্রতিনিধি।