মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় গতকাল বৃহস্পতিবার মানববন্ধন করেছে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ত্রিশাল শাখা। এ বছর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম জয়ন্তীর অনুষ্ঠান ত্রিশালে না হওয়ার ঘোষণার প্রতিবাদে তারা এ কর্মসূচি পালন করে। এ বছর ত্রিশালের পরিবর্তে কুমিল্লায় জাতীয় কবির অনুষ্ঠান হবে বলে সম্প্রতি কুমিল্লায় সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর ঘোষণা দেন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলা সদরের দরিরামপুর এলাকায় গতকাল বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ওই মানববন্ধনে বিভিন্ন পেশার মানুষ অংশ নেন। বক্তারা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত ত্রিশালে প্রতিবছর নজরুল জয়ন্তী উপলক্ষে তিন দিনব্যাপী অনুষ্ঠান হয়। এ বছর অনুষ্ঠান না হলে ত্রিশালবাসী মর্মাহত হবে।