মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পয়লা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নারীদের ওপর যৌন নির্যাতনের প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গতকাল বুধবার বেলা ১১টায় নেত্রকোনা জেলা মহিলা পরিষদের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে সমাবেশে নারীর ওপর যৌন নির্যাতনকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বক্তব্য দেন জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক রেহেনা সিদ্দিকী, নারীনেত্রী তাহেজা বেগম, জেলা উদীচীর সভাপতি মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক নীলম বিশ্বাস, যুব মহিলা লীগ ও মহিলা পরিষদ নেত্রী সৈয়দা বিউটি, সংস্কৃতিকর্মী নাইম সুলতানা প্রমুখ।