মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নারীদের লাঞ্ছিত করার প্রতিবাদে এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে রাজশাহীতে মানববন্ধন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। গতকাল বুধবার বিকেলে রাজশাহী প্রেসক্লাবের সামনে এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন মহিলা পরিষদের জেলা শাখার সভাপতি আবেদা রায়হান। বক্তব্য দেন শাহ মখদুম কলেজের অধ্যক্ষ আমিনুর রহমান, মোস্তাফিজুর রহমান, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক কল্পনা রায়, কলামিস্ট প্রশান্ত কুমার শাহা প্রমুখ।