মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় এক স্কুলছাত্রীকে অপহরণচেষ্টা ও উত্ত্যক্তের ঘটনার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় কাইতলা বাজারে এ মানববন্ধন হয়। এতে বক্তারা উত্ত্যক্তের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এলাকার কয়েকজন বাসিন্দা জানান, গত বুধবার কাইতলা গ্রামের রিয়াজ জামাল (২২) তাঁর সহপাঠীদের নিয়ে স্থানীয় এক বিদ্যালয়ের দশম শ্রেণির ওই ছাত্রীর পথরোধ করে। তারা ওই ছাত্রীকে উত্ত্যক্ত, শারীরিক নির্যাতন এবং একপর্যায়ে অপহরণের চেষ্টা চালায়। সে সময় ওই ছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে বখাটেরা পালিয়ে যায়। এ ঘটনার প্রতিবাদে গতকাল ওই মানববন্ধন হয়। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি|