মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রস্তাবিত বেতনকাঠামো বাস্তবায়ন এবং টাইম স্কেল ও সিলেকশন গ্রেড বহাল রাখার দাবিতে গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার শিক্ষকেরা মানববন্ধন করেছেন। দৌলতদিয়া-খুলনা মহাসড়কের গোয়ালন্দ উপজেলা পরিষদের সামনে বিকেলে ঘণ্টাব্যাপী ওই কর্মসূচি পালিত হয়। এ সময় বক্তব্য দেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি গোয়ালন্দ উপজেলা শাখার সভাপতি মুহাম্মদ বাবর আলী, সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, সহসভাপতি সুশীল কুমার রায়, শিক্ষক বেলায়েত হোসেন প্রমুখ। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি|