মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ গোদনাইলের বার্মা ইস্টার্ন রোড এলাকার যুবদল নেতা নাজিমউদ্দিন ভুইয়ার খুনিদের গ্রেপ্তার দাবিতে এলাকাবাসী গতকাল বৃহস্পতিবার দুপুরে আলাদত প্রাঙ্গণে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। কর্মসূচিতে নিহত ব্যক্তির স্বজনেরাও অংশ নেন। মানববন্ধন কর্মসূচি চলাকালে সমাবেশে নিহত নাজিমউদ্দিনের বড় ভাই গিয়াসউদ্দিন ভূইয়া অভিযোগ করেন, হত্যাকাণ্ডের পর ৩২ দিন পার হলেও পুলিশ এখনো কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। পুলিশ উল্টো আসামিদের পক্ষ নিয়ে নিহতের পরিজনদের নানাভাবে হয়রানি করছে। নারায়ণগঞ্জ প্রতিনিধি|