প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-মাওয়া-ভাঙ্গা হয়ে বরিশাল পর্যন্ত প্রস্তাবিত নতুন রেললাইনের স্থান পরিবর্তনের জন্য ফরিদপুরের ভাঙ্গায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল শনিবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কে উপজেলার চান্দ্রা ইউনিয়নের পুলিয়া উচ্চবিদ্যালয় ও পুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী এ মানববন্ধন করেন। এ সময় বক্তব্য দেন পুলিয়া উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলী আখতার বাহাউদ্দিন, স্কুলটির ব্যবস্থাপনা কমিটির সভাপতি সিদ্দিক আকন প্রমুখ। বক্তারা বলেন, প্রস্তাবিত রেলপথটি ২০০ গজ দূরে হলে বিদ্যালয় দুটির জমি রক্ষা পাবে।