প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্লগার ওয়াশিকুর রহমান ও অনন্ত বিজয় দাসের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে গতকাল শনিবার মানিকগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। গণজাগরণ মঞ্চ এ কর্মসূচির আয়োজন করে। গতকাল বেলা ১২টার দিকে মানিকগঞ্জ প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন হয়। মঞ্চের জেলা শাখার আহ্বায়ক মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) জেলা শাখার সভাপতি আজহারুল ইসলাম, ঘাতক দালাল নির্মূল কমিটির জেলা শাখার সভাপতি দীপক কুমার ঘোষ, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসাইন খান, সুশাসনের জন্য নাগরিকের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খান, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের জেলা শাখার সভাপতি বাবুল চৌধুরী, নারীনেত্রী ফরিদা আহমেদ প্রমুখ।