মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘পুল হিসেবে নয়, স্থায়ীভাবে নিয়োগ চাই’ দাবিতে নড়াইলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্বাচিত পুল শিক্ষকেরা গতকাল সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেছেন। এতে জেলার প্রায় দুই শতাধিক শিক্ষক অংশ নেন। পরে তাঁরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন পুল শিক্ষক সমিতির সভাপতি রাখি রানী বিশ্বাস, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম।