প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিশুশ্রম বন্ধ ও শিশু অধিকার সংরক্ষণের দাবিতে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় মানববন্ধন ও শোভাযাত্রা হয়েছে। গতকাল শনিবার এই কর্মসূচির আয়োজন করে বেসরকারি সংস্থা কারিতাস সিলেট অঞ্চলের শিক্ষা প্রকল্প আলোঘর। শোভাযাত্রায় ‘শিশু অধিকার রক্ষা করো,’ ‘শিশুদের কাজে নিয়োগ দেওয়া থেকে বিরত থাকো,’ ‘শিশুশ্রম অপরাধ’ ইত্যাদি স্লোগান লেখা পোস্টার বহন করা হয়।
মৌলভীবাজার প্রতিনিধি