মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের বিভিন্ন গ্রামে বিদ্যুৎ-সংযোগ দেওয়া ও চলাচলের অনুপযোগী সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন করেছেন ইউনিয়নবাসী। গতকাল সোমবার বেলা ১১টার দিকে উপজেলা সদরের ধানগড়া নতুন চৌরাস্তা মোড়ে এ মানববন্ধন হয়। এ কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে বক্তৃতা করেন ব্রহ্মগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি নাসির উদ্দিন মাহমুদ, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী লীনা হক প্রমুখ।