মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক’—এই দাবিতে গতকাল মঙ্গলবার রাজশাহী বন্ধুসভার উদ্যোগে নগরের সাহেব বাজার জিরো পয়েন্টে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বিকেল সাড়ে চারটা থেকে সোয়া পাঁচটা পর্যন্ত এ কর্মসূচি চলাকালে বক্তব্য দেন রাজশাহী বন্ধুসভার সাবেক সভাপতি ও রাজশাহী আবৃত্তি পরিষদের সহসভাপতি মনিরা রহমান, রাজশাহী বন্ধুসভার বন্ধু ফারুক হোসেন, কবি প্রত্যয় হামিদ, বন্ধুসভার সদস্য আনোয়ারুল ইসলাম, পার্থ ঘোষ, সবুজ কুমার সরকার প্রমুখ। বক্তারা বলেন, দেশে বিচারহীনতা ও সামাজিক প্রশ্রয়ের কারণে বারবার নারীদের এ ধরনের লাঞ্ছনার শিকার হতে হচ্ছে। নিজস্ব প্রতিবেদক, রাজশাহী|